গ্রাহকের টাকা নিয়ে ভুয়া এনজিও উধাও

ভোলা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২০, ১৮:০১আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৮:০১

ভোলায় ‘সকস বাংলাদেশ’ এর অফিস গুটিয়ে নেওয়ার খবরে গ্রাহকদের ভিড়

ভোলায় গ্রাহকদের প্রায় ১০ লাখ টাকা নিয়ে ‘সকস বাংলাদেশ’ নামের একটি ভুয়া এনজিও’র কর্মীরা উধাও হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে টাকা ফেরতের দাবিতে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার সংলগ্ন ওই এনজিও অফিসের সামনে গ্রাহকরা অবস্থান নেন।

গ্রাহকরা জানান, সকস বাংলাদেশ নামের একটি এনজিও এই মীর টাওয়ারের একটি ফ্লোর ভাড়া নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে। পূর্ব ইলিশা বাপ্তা ও পশ্চিম ইলিশার বিভিন্ন গ্রামে গিয়ে লোন দেওয়ার কথা বলে জনপ্রতি তিন থেকে আট হাজার টাকা পর্যন্ত সঞ্চয়ের টাকা নিয়েছে তারা। মঙ্গলবার সকালে লোন দেওয়ার কথা ছিল। কিন্তু গ্রাহকরা লোন নিতে এসে দেখেন এনজিওটি তালাবদ্ধ এবং দেয়ালে ঝুলানো সাইনবোর্ডটিও নেই।

জানা যায়, প্রায় দুইশ গ্রাহক লোনের আশায় অগ্রিম সঞ্চয়ের টাকা দিয়েছেন এই ভুয়া এনজিওকে।

তবে বাড়ির মালিক মীর মো. আনোয়ার হোসেন জানান, তাদের সঙ্গে চুক্তিপত্র হওয়ার আগেই তারা পালিয়ে গেছে।

খবর পেয়ে ভোলা সদর মডেল থানার এস আই মো. রফিকুল ইসলাম ফিরোজ সরেজমিন ঘুরে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং ভুয়া এনজিও খোঁজ করে গ্রাহকদের টাকা ফিরিয়ে পাওয়ার আশ্বাস দেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম