৮০ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২০, ২০:৩৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২০:৪৯

মুন্সীগঞ্জে ৮০ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর, ডিঙ্গাভাঙ্গা ও দূর্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চার কোটি মিটারের বেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। বুধবার সারাদিন ৯টি কারখানায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমান জাল জব্দ করা হয়। এ সময় ২১ জনকে আটক করা হয়। এ জালের আনুমানিক মূল্য ৮০ কোটি ৩০ লাখ টাকা।

মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান এ খবর নিশ্চিত করে জানান, সকাল ৯ টা থেকে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে মৎস্য অফিস, কোস্টগার্ড ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। অভিযানে চার কোটি এক লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সন্ধ্যার পরে ধলেশ্বরী নদীর পাড়ে আগুনে পুড়িয়ে জব্দকৃত জাল ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাবুল আরিফ আটক ২১ জনকে এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেন বলেও জানান মৎস্য কর্মকর্তা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম