ভুল লেনে মাইক্রোবাস ঢুকে পড়ায় বাসের সঙ্গে সংঘর্ষ: নিহত ২

মাদারীপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২০, ০৪:০৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০৪:৩৮

ঘটনাস্থলে জনতার ভিড় মাদারীপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বরিশালগামী একটি মাইক্রোবাস পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ের ভুল লেন ব্যবহার করায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হন আরও সাত জন। বুধবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কুতুবপুরে এই দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত মাইক্রোবাসের পাঁচ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে একজনের নাম রবিউল ইসলাম (৩৪)। তিনি বরিশালের আগৈলঝাড়ার উত্তর সিকিপাশা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়,  ভুল লেন ব্যবহার করা মাইক্রোবাসটি পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ের সার্ভিস এরিয়া-৩ পার হওয়ার পরে বাসের সঙ্গে এ সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৯ থাকা যাত্রীই আহত হয়। পরে খবর পেয়ে পদ্মা সেতুর নির্মাণে নিয়োজিত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শ্যামল বিশ্বাসও মাইক্রোবাসটি হাইওয়ের ভুল লেনে ঢুকে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি