আগুন পোহাতে গিয়ে আরও দুই জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২০, ১০:৩৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১০:৫০

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট রংপুর অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। চারদিক ঢাকা ঘন কুয়াশায়। শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

যে দুজন মারা গেছেন তারা হলেন-রংপুর নগরীর কোটার পাড়া এলাকার মৃত সাকির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৯০) এবং নগরীর স্টেশন আলমনগর মহল্লার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৮৫)।

বার্ন ইউনিটের চিকিৎসক ডা. এম এ হামিদ পলাশ জানান, এই দুই নারী আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ৪ জানুযারি বার্ন ইউনিটে ভর্তি হন। তাদের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট

এই চিকিৎসক জানান, গত ১৫ দিনে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৯ জন মারা গেছেন বার্ন ইউনিটে। এদের মধ্যে সাত জন নারী ও দুই জন শিশু।

এদিকে গত দুদিনে আরও তিন জন নারী দগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এদের মধ্যে একজনের শরীরের ৪৫ থেকে ৫০ ভাগ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ৩০ জন চিকিৎসাধীন আছেন।

ডা. এম এ হামিদ পলাশ জানান, গ্রামাঞ্চলের নারী ও শিশুরাই আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন বেশি। সে কারণে গরম কাপর পরিধান করা, আগুন না পোহানো এবং বৃদ্ধ ও শিশুদের যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাতে যাওয়া ও দেরিতে ঘুম থেকে ওঠার জন্য পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম