বরিশালে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ২০ হাজার কুকুরকে

বরিশাল প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২০, ১৩:৩০আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৩:৩৯

কুকুর  (ছবি: সংগৃহীত) বরিশাল নগরীর বাসিন্দাদের জলাতঙ্কমুক্ত রাখতে বেওয়ারিশ ও পোষ্য প্রায় ২০ হাজার কুকুরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় শুক্রবার (১০ জানুয়ারি) থেকে নগরীর ৩০টি ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা এবং বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। ১৪ জানুয়ারি পর্যন্ত কার্যক্রম চলবে। কার্যক্রম বাস্তবায়নে গত বুধবার দিনব্যাপী নগরীতে মাইকিংসহ বিভিন্ন প্রচারণা চালিয়ে জনগণের সহায়তা চাওয়া হয়েছে।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান ও ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম বলেন, ‘নগর ভবনের হিসেবে নগরীর ৩০টি ওয়ার্ডে প্রায় ২০ হাজার বেওয়ারিশ ও পোষ্য কুকুর রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা এসব কুকুরকে টিকা দিচ্ছে। টিকা দেওয়ার পর শরীরে অস্থায়ী রং দেওয়া হচ্ছে, যেন কোনও কুকুর ভ্যাকসিন প্রয়োগ থেকে বাদ না পড়ে।’

এই কার্যক্রম বাস্তবায়ন করছে ঢাকা থেকে আগত প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন ডগ ক্যাচার, সিটি করপোরেশনের ৩০ জন ডগ ক্যাচার, ৩০ জন প্রশিক্ষিত টিকাদানকারী, ৩০ জন ডাটাকালেক্টর, ৩০ জন ভ্যানপোর্টার এবং চার জন তদারক কর্মকর্তা।
২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে দেশব্যাপী জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম