খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাশিদা খাতুন (৩২) নামের এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার সকালে যশোর-বেনাপোল রেললাইনের নাভারণ পুরান বাজার এলাকায় ঘটনাটি ঘটে। রাশিদা যশোরের ঝিকরগাছা উপজেলার বেদে নাভারন গ্রামের নুর হোসেনের স্ত্রী।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার খবির আহমেদ জানান, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেনটি নাভারণ পুরান বাজার এলাকায় পৌঁছালে ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
যশোর জিআরপি পুলিশের দায়িত্বপ্রাপ্ত এটিএসআই আতাবুব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলপুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
/এআর /এএইচ/








