ভিডিও কনফারেন্সে টুঙ্গিপাড়ায় মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২০, ১৫:০১আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৫:১৫

মুজিববর্ষের ক্ষণ গণনার ঘড়ি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষে গোপালগঞ্জের দুটি স্থানে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর পুরাতন বিমানবন্দরে প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিক ভাবে দেশব্যাপী ক্ষণগণনার উদ্বোধন করবেন। এরপর পৈত্রিক ভিটা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হবেন।  

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, ক্ষণগণনার জন্য ইতোমধ্যে গোপালগঞ্জে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট ও টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় ক্ষণগণনার জন্য দুইটি ঘড়ি স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নির্মাণ করা হয়েছে প্যান্ডেল।

তিনি আরও জানান, মুজিববর্ষ উপলক্ষে দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে শহরের লঞ্চঘাট ব্রিজ এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে এবং একই স্থানে ক্ষণগণনা উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

আরও পড়ুন- যেভাবে শুরু হবে মুজিববর্ষের ক্ষণগণনা

/এফএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান