মোটর দিয়ে নদী থেকে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ১৪:৫৮আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৫:১১

বান্দরবান বান্দরবানের থানচিতে সাঙ্গু নদী থেকে মোটর দিয়ে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার  (১০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি নাম মো. সিরাজুল হক (৪৫)। তিনি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা এলাকার মৃত বাহার উদ্দিন এর ছেলে। সিরাজুল থানচি উপজেলায় সরকারের  বিভিন্ন উন্নয়ন কাজের বহুতল ভবন, কালভার্ট, সেতু নির্মাণ কাজে  দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রী হিসেবে কাজ করেছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বৈদ্যুতিক মোটর দিয়ে সাংগু নদী থেকে পানি তুলতে যান সিরাজুল। এ সময় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যান তিনি। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

থানচি উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিভাগের মেডিক্যাল অফিসার গাজী ইমরান হোসেন জানান, হাসপাতালে আনার আগেই  তার মৃত্যু হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম