রূপসা ও বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি মোবারকগঞ্জ স্টেশনে

ঝিনাইদহ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ১৭:২৫আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৭:৪৬

যাত্রাবিরতি উদ্বোধন করছেন আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ এবং খুলনা থেকে চিলাহাটীগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ট্রেন দুটির যাত্রাবিরতির উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

মোবারকগঞ্জ স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী রূপসা এক্সপ্রেস প্রতিদিন মোবারকগঞ্জ স্টেশনে সকাল ৮টা ৪২ মিনিটে যাত্রাবিরতি করে ছাড়বে ৮টা ৪৪ মিনিটে। ট্রেনটি মোবারকগঞ্জ থেকে চিলাহাটী পৌঁছাবে বিকাল ৪টা ৪০ মিনিটে। পুনরায় চিলাহাটী থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে মোবারকগঞ্জে বিকাল ৪টা ৪৬ মিনিটে পৌঁছে দুই মিনিটের যাত্রাবিরতি করবে। এরপর ৪টা ৪৮ মিনিটে ছেড়ে গিয়ে খুলনা পৌঁছাবে বিকাল ৬টা ৩০ মিনিটে। মোবারকগঞ্জ থেকে চিলাহাটীর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে চারশ’ টাকা।

অপরদিকে, ১২টা ৪৫ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস প্রতিদিন মোবারকগঞ্জ স্টেশনে দুপুর ২টা ২০ মিনিটে পৌঁছে ২ মিনিটের যাত্রাবিরতি করবে। ট্রেনটি ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪০ মিনিটে। ঢাকা থেকে রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে মোবারকগঞ্জে যাত্রাবিরতি করবে সকাল ৬টা ৩৫ মিনিটে। মোবারকগঞ্জ থেকে ৬টা ৩৭ মিনিটে ছেড়ে বেনাপোল পৌঁছাবে সকাল ৮টা ২০ মিনিটে। মোবারকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩৫ টাকা।

যাত্রাবিরতি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন–কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) আব্দুল্লাহ-আল-মামুন, সহকারী নির্বাহী প্রকৌশলী (চুয়াডাঙ্গা) মাহমুদুর রহমান, ট্রাফিক পরিদর্শক (খুলনা) শামিমুর রহমান, অংশুমান রায় চৌধুরী এবং পিডব্লিউআই (মোবারকগঞ্জ) সুমন কুমার বসু প্রমুখ।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম