নিউমোনিয়ায় আক্রান্ত পাটমন্ত্রীকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ২১:৩০আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:৩৯

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী নিউমোনিয়ায় আক্রান্ত বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মন্ত্রীর সহকারী একান্ত সচিব এমদাদুল হক  জানান, রবিবার (১২ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। মন্ত্রীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সহকারী একান্ত সচিব আরও জানিয়েছেন, গত পনেরো দিন আগে অসুস্থ হলে মন্ত্রীকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হলে তাকে গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে মন্ত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তার শ্বাস-প্রশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। ভোরেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। মন্ত্রীর সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে পর পর তিনবার নির্বাচিত সংসদ সদস্য। গত ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে নির্বাচিত হওয়ার পর তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম