গাছ কেটে টাকা আত্মসাতের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ০৯:১৬ আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০৯:৩১

বগুড়া বগুড়ার গাবতলী মহিলা কলেজের কয়েকটি গাছ কেটে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আমজাদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা তদন্ত সাপেক্ষে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টতের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে অধ্যক্ষ আমজাদ হোসেন টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।

এলাকাবাসী জানান, আমজাদ হোসেন কলেজের গভর্নিং বডির কাউকে না জানিয়ে গত ৯ জানুয়ারি কলেজের কয়েকটি গাছ কেটে অর্থ আত্মসাৎ করেন। এতে ম্যানেজিং কমিটির সব সদস্য ও অভিভাবকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

গভর্নিং বডির সভাপতি সাইফুল ইসলাম জানান, গাছ কাটার বিষয়টি তার জানা নেই।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান জানান, অনুমতি ছাড়া গাছ কাটা গুরুতর অপরাধ। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদও একই কথা বলেন।

তবে অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, ‘কলেজের বেঞ্চ তৈরির জন্য দুটি বেলজিয়াম ও তিনটি নারকেল গাছ কাটা হয়েছে। এখানে কোনও টাকা আত্মসাৎ করা হয়নি। প্রতিপক্ষের উসকানিতে কেউ কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। তবে গাছগুলো কাটার ব্যাপারে গভর্নিং বডি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নেওয়াটা ভুল হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আসিফ মাহমুদের
রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আসিফ মাহমুদের
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সারাদেশ থেকে প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা শাহবাগে
সারাদেশ থেকে প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা শাহবাগে
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?