সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনে আবুল কালাম আজাদ ও এম কামরুজ্জামান প্যানেল জয়লাভ করেছে। শনিবার বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ ৩৪ ভোট পেয়ে সভাপতি এবং এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান ৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাদের নিকটতম প্রার্থী সভাপতি পদে রাম কৃষ্ণ চক্রবর্তী পেয়েছেন ২৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম মনি ২২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নির্বাচনে ১৩টি পদের বিপরীতে দুটি প্যানেলে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গোলাম সরোয়ার এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবিএম মোস্তাফিজুর রহমান পেয়েছেন ২৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আবুল কাসেম ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রবিউল ইসলাম পেয়েছেন ২৫ ভোট। অর্থ সম্পাদক পদে ফারুক মাহাবুবুর রহমান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তারুজ্জামান বাচ্চু পেয়েছেন ২৬ ভোট। সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে এম রফিক ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুর রশিদ পেয়েছেন ২২ ভোট ও দপ্তর সম্পাদক পদে শেখ ফরিদ আহমেদ ময়না ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ২৭ ভোট।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিষ্ণুপদ পাল। জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেন ও জেলা তথ্য অফিসার মো. সিরাজুল হক মল্লিক জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের ৫৮ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।








