থানায় আক্রমণ : হুইপের ভাতিজাসহ ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৫, ২০:১৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ২০:১৪
image

chuadanga- চুয়াডাঙ্গা সদর থানায় আক্রমণ ও বোমা হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ অজ্ঞাত ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অনিক হুইপ ছেলুন এমপি’র ভাতিজা।  এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার এসআই পিয়ার আলী বাদি হয়ে শুক্রবার রাত ১১টায় এ মামলা করেন। মামলার এজাহারে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের কাজে বাধা দেওয়া, গাড়ি ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। শনিবার বিকাল ৩টা পর্যন্ত কোনও আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ পৌর এলাকার সাতগাড়ি গ্রাম থেকে ছাত্রলীগ সদস্য খালিদ ও কর্মী আসাদকে আটক করে। দু‘জনের বিরুদ্ধেই আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই রাতেই চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ছাড়িয়ে নিতে সদর থানায় আক্রমণ করে এবং থানার সামনে বোমা হামলা চালায়।

/জেবি/টিএন/

আপ-এআর

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক