ইজতেমা ফেরত মুসল্লিদের কাছ থেকে তিনগুণ ভাড়া আদায়

গাজীপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ১৮:৩০আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৯:৪১

বাস না পেয়ে ট্রাক ও পিকআপে রওনা দেন মুসল্লিরা  আখেরি মোনাজাতের পর গণপরিবহন সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ইজতেমা ফেরত ঘরমুখো মানুষ। মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফেরার জন্য মুসল্লিদের ব্যস্ততা বেড়ে যায়। আর এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় বলে অভিযোগ করেছেন যাত্রীরা। বাস না পেয়ে অনেকেই ট্রাক ও পিকআপে রওনা দেন।

জয়দেবপুরের চান্দনা চৌরাস্তায় দুপুর দেড়টার দিকে কথা হয় শ্রীপুরের মাওনা চৌরাস্তার যাত্রী এমদাদুল হকের সঙ্গে। তিনি অভিযোগ করেন, চান্দনা থেকে নিয়মিত ভাড়া ৩০ টাকা। সেখানে প্রভাতী-বনশ্রী পরিবহনের কর্মীরা ১০০ টাকা ভাড়া চাচ্ছেন। দ্রুত বাড়িতে যাওয়ার জন্য বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বাসে উঠতে হয়েছে।
টাঙ্গাইল সড়কের কোনাবাড়ীগামী তাকওয়া পরিবহনে ২০ টাকার ভাড়া ৬০ টাকা নেওয়া হচ্ছে। ওই এলাকার গার্মেন্টস শ্রমিক আব্দুল্লাহ আল মামুন এ অভিযোগ করেন। একই অভিযোগ করেছেন কালিয়াকৈরগামী আবাবিল পরিবহনের যাত্রী আবু মুসা।
গাজীপুরের মালেকের বাড়ি থেকে ময়মনসিংহে যাওয়ার জন্য আলম এশিয়া পরিবহনে ওঠেন হুমায়ুন কবির। নির্ধারিত ভাড়া ১২০ টাকা হলেও সুযোগ বুঝে পরিবহন সংশ্লিষ্টরা দ্বিগুণের বেশি (২৫০ টাকা) নিচ্ছে। তিনি বলেন, অতিরিক্ত ভাড়ার কারণে অনেকে ইজতেমায় আসার আগ্রহ হারিয়ে ফেলছেন।
আলম এশিয়া পরিবহনের চালক আব্দুছ ছাত্তার বলেন, ‘সারা দিনে এই একটা ট্রিপ চালাতে পারবো। ভাড়া বেশি না নিলে মালিকের জমা দিয়ে কিছুই থাকবে না। আমাদের (কন্ডাক্টর ও হেলপার) তো চলতে হবে। ঘরে চাল না নিয়ে গেলে বউ-পোলাপান খাবে কী।’
এ বিষয়ে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) থোয়ই অংপ্রু মারমা বলেন, ‘আমরা অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনও অভিযোগ পাইনি। যদি এ রকম হয়ে থাকে তাহলে ইজতেমা ফেরত ঘরমুখো মুসল্লিদের কাছ থেকে যেন নির্ধারিত ভাড়া নেওয়া হয় সে ব্যাপারে পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে এখনই কথা বলবো।’

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম