অস্বচ্ছ ব্যক্তিরা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে দলের বদনাম হয়: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ২১:৩৯আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২৩:২১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা রাজনীতি করি দেশের উন্নয়নের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যেমন উন্নয়ন করছেন, তেমনি দলকেও সুসংগঠিত করছেন। স্বচ্ছ ব্যক্তিদের দলের দায়িত্ব দিচ্ছেন। অস্বচ্ছ ব্যক্তিরা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে দলের যেমন বদনাম হয়, তেমনি তারা দেশকে এগিয়ে নিতে পারেন না।’

রবিবার (১২ জানুয়ারি) রাতে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বাবার স্মরণে ‘কর্নেল মালেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় জাহিদ মালেক খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, ‘একটি সুস্থ জাতিই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে। খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা যায়।’

উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এসএম ফেরদৌস সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টে আটটি ইভেন্টে ৫০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম