নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন বিএনপি প্রার্থী সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জানুয়ারি ২০২০, ১৭:২৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৭:৫৬

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আবু সুফিয়ান চট্টগ্রাম-৮ আসনে কারচুপির অভিযোগ আনার পরেও প্রার্থিতা বহাল রেখে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন বলে জানিয়েছেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। তিনি বলেন, ‘দুপুর পর্যন্ত ভোটাররা যে ভোট দিয়েছেন, তাতে আমি জয়ী হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। কিন্তু দুপুরের পর কী হয়েছে সেটি দেখার জন্য প্রার্থিতা প্রত্যাহার না করে শেষ পর্যন্ত থাকতে চাই। ইভিএমের মাধ্যমে কীভাবে কারচুপি হয় সেটি প্রমাণ করতেই আমরা ভোটে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা সোয়া ১টার দিকে প্রথম সংবাদ সম্মেলন করে ভোটগ্রহণ স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ধানের শীষের এই প্রার্থী।

আবু সুফিয়ান বলেন, ‘আমরা আশা করেছিলাম, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা সরকারের প্রভাবমুক্ত থেকে অন্তত এই আসনের উপনির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবেন। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা দেখেছি, আপনারাও দেখেছেন সেখানে কী হয়েছে। বিএনপি অধ্যুষিত এলাকাগুলোতে সকাল থেকে বোমাবাজি করা হয়েছে। এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। যারা কেন্দ্রে গিয়েছেন তাদেরও জোর করে বের করে দেওয়া হয়েছে। আমি যখন নৌকার প্রার্থীর সঙ্গে কেন্দ্রে অবস্থান করছিলাম তখনও বাইরে মুহুর্মুহু ককটেল ফাটানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্র নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচন কমিশনের কর্মকর্তা সবার কাছে সহযোগিতা চেয়েছি। কিন্তু তারা আমাদের সহযোগিতায় এগিয়ে আসেননি।’

আবু সুফিয়ান বলেন, ‘সকাল থেকে ছাত্রলীগ ও যুবলীগের বহিরাগত কর্মীরা অধিকাংশ কেন্দ্র দখলে নিয়েছে। গোপন বুথে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা জোর করে ভোট দিচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছি ভোট স্থগিত করে পুনরায় নির্বাচন দিতে। লিখিত আবেদন করেছি। কিন্তু তারা কোনও পদক্ষেপ গ্রহণ করেননি।’

সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসেন বলেন, ‘এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে না। এই নির্বাচন প্রমাণ করেছে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোটাধিকার আদায় করা যাবে না। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন:  চট্টগ্রাম-৮ আসনে পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর

 

/এমএএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান