‘টিম নীলফামারী’ গঠন করতে চান পুলিশ সুপার

নীলফামারী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২০, ১৮:২৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৮:৪২

সাংবাদিকদের সঙ্গে নীলফামারীর পুলিশ সুপরের মত বিনিময় সভা নীলফামারীর আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে সর্বস্তরের লোকদের নিয়ে ‘টিম নীলফামারী’ গঠন করে কাজ করতে চান বলে জানিয়েছেন জেলার নতুন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান। একইসঙ্গে সাংবাদিকদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।  

আজ সোমবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার এসব কথা বলেন। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সমস্যাগুলো সমাধানে পুলিশ সুপারের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। এসময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতার কামনা করেন তিনি।

মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ‘পরিবহন সেক্টরে চাঁদাবাজি, সড়ক-মহাসড়কে লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন অবৈধ যানবাহন বন্ধ করা হবে। সর্বোচ্চ শক্তি ও আন্তরিকতা দিয়ে জেলাকে পর্যায়ক্রমে মাদকমুক্ত করা হবে। নারী ও শিশু নির্যাতন দমন এবং সন্ত্রাস নির্মূল করা হবে।’

তিনি বলেন, ‘সাংবাদিকরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন। কারণ যে কোনও ক্ষেত্রে সাংবাদিকদের কলম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে পুলিশ-সাংবাদিকদের কাজের মিল রয়েছে। কাঙ্ক্ষিত ফলাফল তখনই ভালো হবে যখন আমরা একত্রিত হয়ে কাজ করবো।’ তিনি আরও বলেন, ‘প্রয়োজনে সর্বস্তরের মানুষদের নিয়ে টিম নীলফামারী গঠন করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবিএম আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, সদর থানার ওসি মোমিনুল ইসলাম।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম