মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে ছাত্রের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৫, ১১:৫৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০৬:৩৫
image

satkhira সাতক্ষীরায় মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হলো সাকিব হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে শহরের দক্ষিণ কাটিয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাকিব মোটরসাইকেলে করে শহরের কাটিয়াস্থ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে স্টেডিয়াম সেতু সংলগ্ন এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাতেই পড়ে যায় সাকিব। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ স্কুলছাত্র সাকিবের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

/এআর/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক