যশোরে পুলিশের গুলিতে ডাকাত নিহত

যশোর প্রতিনিধি।।
০২ ডিসেম্বর ২০১৫, ১১:৩২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০৬:৫১
image

Jessore যশোর সদরের রহমতপুর এলাকায় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে এক ডাকাত নিহত (৩৫) হয়েছে। তার নাম জানা যায়নি। এ ঘটনায় এসআইসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

কোতয়ালি থানার ওসি শিকদার আক্কাছ আলী জানান, রাত সাড়ে ৩টার দিকে ৭-৮ জনের একটি ডাকাত দল যশোর-ঝিনাইদহ সড়কের রহমতপুর এলাকায় রাস্তায় ব্যারিকেড দেয়। গাছের গুঁড়ি ফেলে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় ডিবি পুলিশ ও কোতয়ালি পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হলে ডাকাতরা গুলি করে। পুলিশও পাল্টা জবাব দেয়। এতে একজন ডাকাত গুলিবিদ্ধ হন। বাকিরা পালিয়ে যায়।

আহত ডাকাত সদস্যকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

ওসি জানান, ডাকাতদের গুলিতে এসআই তোফায়েল, কনস্টেবল সিরাজ ও কনস্টেবল রাসেল আহত হন। তারা যশোরের পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি, তিনটি দা ও দড়ি উদ্ধার করে।

/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম