বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিন জন নিহত

রংপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ০৯:১৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১০:৩৭

রংপুর রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা এলাকায় নাইট কোচ ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত দুই জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি গোলাম কিবরিয়া।

পুলিশ জানায়, সকালে দীপজল পরিবহনের একটি নাইট কোচ ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছিলো। অপরদিকে সৈয়দপুর থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে আসছিল। এসময় রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা এলাকায় নাইটকোচ দীপজল পরিবহন অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ দুজন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। রমেকে আরও একজন মারা যান। এখন দুই জন সেখানে চিকিৎসাধীন আছেন। 

নিজত ড্রাইভারের নাম রুবেল। বাকি দুইজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, নাইট কোচটি বেপরোয়াভাবে চালানোর কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের ওসি গোলাম কিবরিয়া জানান, নাইটকোচটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক