হত্যার পর লাশ কেটে মহাসড়কে: ক্লু পেতে কাজ করছে পুলিশের তিনটি ইউনিট

কুমিল্লা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ১৩:০৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৩:২২

নাছির উদ্দিন কুমিল্লার চান্দিনা উপজেলায় নাওতলা এলাকায় এক যুবককে হত্যার পর কেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে দেওয়ার রহস্যের কোনও কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনা তদন্তে জেলা পুলিশের তিনটি ইউনিট পৃথকভাবে কাজ করছে। নাছির উদ্দিনকে (২৬) কুপিয়ে টুকরো করে হত্যার ঘটনায় মোয়াজ্জেম হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ এখনও পরিষ্কারভাবে কিছু বোঝা যাচ্ছে না। ঘটনাটির রহস্য উদঘাটনে জেলা পুলিশ সুপারের নির্দেশে তিনটি ইউনিট পৃথকভাবে কাজ করছে। আটক ব্যক্তিকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত চলছে।’

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাওতলা আলিম মাদ্রাসা সংলগ্ন একটি মার্কেটে নৈশপ্রহরীর কাজ করেন নাওতলা গ্রামের রবিউল্লাহ। ওই মার্কেটে চা দোকানের ব্যবসার পাশপাশি বাবা রবিউল্লাহর পরিবর্তে ছেলে নাছির উদ্দিন নৈশপ্রহরীর কাজও করেন মাঝে মধ্যে। রবিবার রাতে রবিউল্লাহ অসুস্থ থাকায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতে যান ছেলে নাছির উদ্দিন। রাতের কোনও এক সময়ে হত্যাকারীরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ছিন্ন-বিছিন্ন করে মহাসড়কে ফেলে দেয়। সকালে এলাকাবাসী পুলিশে খবর দিলে খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন- 

হত্যার পর মহাসড়কে ফেলে দেওয়া হলো ছিন্ন-বিচ্ছিন্ন লাশ

‘আমার ছেলের কোনও শত্রু ছিল না’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী