১৩ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ফরিদপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ১৩:৩৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৩:৫২

ফরিদপুর ফরিদপুরে ডাকাতি, ধর্ষণ ও মাদকের ১৩ মামলার আসামি এনায়েত শেখ (৩৫) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ সময় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাড়ানখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত এনায়েতের বাড়ী বোয়ালমারীর চতুল ইউনিয়নের বাইখির বনচাকী গ্রামে।

বোয়ালমারী থানার ওসি আমিনুল ইসলাম জানান, ‘ডাকাতি, ধর্ষণ ও মাদকসহ ১৩ মামলার আসামি এনায়েত শেখকে আটকের পর শেখর ইউনিয়নের বাড়ানখোলা এলাকায় অস্ত্র উদ্ধার করতে যাই আমিসহ পুলিশের একটি টিম। এ সময় সেখানে ওঁৎ পেতে থাকা ডাকাত দলের অপর সদস্যরা আমাদের ওপর গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে এনায়েত নিহত হয়। আমরা ধারণা করছি ডাকাত দলের সদস্যদের ছোড়া গুলিতে এনায়েত নিহত হয়েছে। পরে সেখান থেকে তার মৃতদেহ বোয়ালমারী উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্ত্যবরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছি।’

এনায়েতের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় বলে পুলিশের এই কর্মকর্তা জানান। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি