ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবকের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ১৮:২৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৮:২৭

ফরিদপুর

ফরিদপুরের চরভদ্রাসনে নবম শ্রেণির একজন ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে রাসেল শেখ (২২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় এই আদেশ প্রদান করেন।

অভিযুক্ত রাসেল শেখ উপজেলার টিলারচর গ্রামের মৃত শেখ সোনামিয়ার ছেলে।

বুধবার (১৫ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত রাসেল শেখ উপজেলা সদর ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করছিল।  অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন। পরে জাকেরের সুরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সাজা দিয়ে দন্ডপ্রাপ্ত রাসেলকে জেল হাজতে পাঠানো হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম