ব্যাংক ঋণের চাপ সহ্য করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ১৮:৩৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৮:৪০

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী এনামুল হকের গুলিবিদ্ধ লাশ নিজ কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও পরিবারের পক্ষ থেকে বলা হয়,‘ঋণ খেলাপের হতাশা থেকে বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে আত্মহত্যা করেন তিনি।’  

নিহত এনামুল হক পুরাতন বাজারের মেসার্স সাজ্জাদ আহম্মেদ অ্যান্ড সন্স-এর মালিক এবং ওই এলাকার মৃত সাজ্জাদ আলীর ছেলে। 

পুলিশ আরও জানান, ‘ব্যাংক ঋণের চাপ সহ্য করতে না পেরেই তার এই আত্মহত্যা, সুইসাইড নোট থেকে এই তথ্য জানা গেছে।’  

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান ও নিহতের ভাই আনোয়ার সাদাত জানান, একটি ব্যাংকে তার প্রায় ৭ কোটি টাকা ঋণ রয়েছে এবং ঋণ খেলাপির মামলায় আদালতে তার হাজিরার দিন ছিল আজ। এই মামলায় তার জামিন নামঞ্জুর হওয়ার আশঙ্কাও ছিল। এজন্যই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে।

বিকালে রাজশাহী থেকে সিআইডি’র ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আলামত সংগ্রহ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।  

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম