গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ০০:৩৪আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১২:১৮

ট্রেন লাইনচ্যুত ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এজন্য ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এই দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।

তিনি জানান, ময়মনসিংহ থেকে রাত সাড়ে ৮টার দিকে ছেড়ে দেওয়া বিজয় এক্সপ্রেস গৌরীপুর স্টেশনে পৌঁছানোর আগেই তিনটি বগি লাইনচ্যুত হয়। বগি লাইন থেকে পড়ে না যাওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী রিলিফ ট্রেন ময়মনসিংহ থেকে উদ্ধার কাজ চালানোর জন্য রওনা হয়েছে।

তবে উদ্ধার কাজ শেষ করতে কত সময় লাগবে তা জানাতে পারেননি তিনি।      

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
ঢাকার হোটেলে ঘোড়ার মাংস পাঠানো ৯ জন আটক, সঙ্গে সঙ্গে কারাদণ্ড
ঢাকার হোটেলে ঘোড়ার মাংস পাঠানো ৯ জন আটক, সঙ্গে সঙ্গে কারাদণ্ড
২০২৮ সালে নিউইয়র্ক–সিডনি ননস্টপ ফ্লাইট
২০২৮ সালে নিউইয়র্ক–সিডনি ননস্টপ ফ্লাইট
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি