ঝিনাইদহে হ্যান্ডলিং শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ০১:২৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০৩:৩৮

লিখিত বক্তব্য পাঠ করছেন বাদশা মিয়া মজুরি বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন করে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন কালীগঞ্জ উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতারা। বুধবার (১৫ জানুয়ারি) বিকালে কাশিপুর রেলগেটে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বৃহস্পতিবার কাজ বন্ধের মাইকিং এবং শুক্রবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।

কালীগঞ্জ ধানহাটা মালিক সমিতি ও স্থানীয় প্রশাসন তাদের মজুরি বৃদ্ধির দাবি না মানায় তারা এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কালীগঞ্জ উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাদশা মিয়া বলেন, ‘কুলি-মজুর-শ্রমিকরা ধুলা-বালি,  ময়লা- কাদা উপেক্ষা করে মাথায় ও পিঠে ভারী বস্তা লোড-আনলোড করে ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখলেও পেটপুরে দু-মুঠো ভাত খেতে পারছে না।  বর্তমানে সবকিছুর মূল্য বৃদ্ধি পেলেও তাদের মজুরি বাড়েনি। আমদানি-রফতানি, লোড-আডলোডের মূল্য অন্যান্য বাজারে বৃদ্ধি পেলেও কালীগঞ্জ ধানহাটা মালিক সমিতি মজুরি বৃদ্ধি করেনি।’  

সংবাদ সম্মেলনে তারা আরও উল্লেখ করেন, কোটচাঁদপুর উপজেলার ধানহাটায় আমদামি ৫ টাকা, লোড ১৩ টাকা, আনলোড ৭ টাকা, বারবাজার ধানহাটায় আমদানি করানো লোড ১৩ টাকা, আনলোড ৬ টাকা, চাইরাইল বাজারের ধানহাটায় আমদানী ৩ টাকা, লোড ১৩ টাকা ও আনলোড ৬ টাকা, কোলাবাজারের ধানহাটায় আমদানি আড়াই টাকা, লোড ১০ টাকা, আনলোড ৬ টাকা, ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা বাজারে  আমদানি ৩ টাকা, লোড ১৩ টাকা এবং বিষয়খালী বাজারে আমদানি ৩ টাকা, লোড ১৪ টাকা ও আনলোড ৬ টাকা মণ প্রতি নির্ধারণ রয়েছে। কিন্তু কালীগঞ্জ ধানহাটা মালিকরা তাদের আমদানি রপ্তানি ও লোড আনলোড সব মিলে মণ প্রতি মোট ১২ টাকা করে দেয়। তারা ১২ টাকা মজুরীর পরিবর্তে ১৮ টাকা দাবি করেন।

এর আগে, শ্রমিকরা শহরে আমদানি-রফতানি বাবদ মণপ্রতি ১২ থেকে ১৮ টাকা এবং গ্রামগঞ্জে ১৪ থেকে ২৫ টাকা দাবি করে মালিকপক্ষ ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানান। এছাড়া শুধু লোড-আনলোড বাবদ পাঁচ থেকে আট টাকা বাড়ানোর বাড়ানোর দাবি করেন। কিন্তু তাদের দাবিতে মালিকপক্ষ ও স্থানীয় প্রশাসন কর্ণপাত না করায় তারা এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক মণ্ডল, সহ-সভাপতি সোনা মিয়া, সাবেক সভাপতি লিয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী, শ্রমিক নেতা মন্টু গোপাল বাবু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কালীগঞ্জ উপজেলা সভাপতি আমির হামজা বাবলু।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা বলেন, ‘আমি একটি লিখিত আবেদন পেয়েছি। কিন্তু ব্যস্ততার কারণে তা দেখার সময় পাইনি।  বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

 

 

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম