বগুড়ায় বাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১০:০৯
image

bogra বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে দুই পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার বেলা ১২টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর তিনজনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

বগুড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রফিকুজ্জামান জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা শাহীন-শাওন পরিবহনের একটি বাস (বগুড়ার-ব-২৯৭৭) বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকায় ট্যাংক ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কে থাকা এক নারী (২৫) ও শিশুকে (১০) চাপা দিয়ে পাশে উল্টে যায়। এতে ওই নারী, শিশু ও বাসের এক যাত্রী (২২) নিহত ও অন্তত ১০জন আহত হন।

এদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম