দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা বৃহস্পতিবার শুরু

বগুড়া ব্যুরো
১৩ ডিসেম্বর ২০১৫, ০৬:১৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১০:১১
image

Bogra-09-12-15-Picture-01 বগুড়ার ধুনটে ১০ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ওইদিন ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে ইজতেমার উদ্বোধন হবে।

তাবলিগ জামায়াতের মাওলানাদের তত্ত্বাবধানে এবং ঢাকাস্থ কাকরাইল মসজিদের ব্যবস্থাপনায় প্রতিবছর এই ইজতেমা অনুষ্ঠিত হয়। বগুড়ার ধুনটের নিভৃত পল্লী সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়েছে এবারের ইজতেমা।

ইজতেমায় দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলাসহ বিশ্বের প্রায় ১০ থেকে ১৫টি দেশের কয়েক লাখ মুসুল্লি এতে অংশ নেবেন।

আয়োজক কমিটির সদস্য হুমায়ুন কবির জানান,মুসল্লিদের জন্য ইজতেমা প্রাঙ্গনের পূর্বপাশে ১৪০টি ল্যাট্রিন, ৬৫টি টিউবওয়েল ও ৫টি পানির পাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া রাস্তার পশ্চিমপাশে মুসল্লিদের জন্য থাকছে বাজার।

ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, আগত মুসল্লিদের নিরাপত্তার জন্য ইজতেমা প্রাঙ্গনের চারিদিকে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তায় থাকবেন আইন -শৃঙ্খলা বাহিনীর ২৫১ জন সদস্য। এছাড়া আরও ২০০ স্বেচ্ছাসেবকও অংশ নেবেন।

১২ ডিসেম্বর শনিবার পূর্বাহ্নে মুসলিম উম্মাহ,দেশ ও জাতির শান্তি,উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৩৮তম দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা।

/এআই/এসএম/এইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের