নোয়াখালীর কবিরহাট উপজেলার কালামিয়ার পোল-পাকমুন্সিরহাট সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হাশেম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী আবুল কাশেমের পিতা।
ঘটনাটি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান।
স্থানীয়রা জানান, সকালে কালামিয়ার পোল যাওয়ার পথে নিজ বাড়ির সামনে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।








