চাকরির মেলা

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ১৭:৪১আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৮:০০

চাকরির মেলায় চাকরি-প্রত্যাশীরা ‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’—এই স্লোগানে ঝিনাইদহে চাকরির মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী জেলা সদরের সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এই মেলার আয়োজন করা হয়। মেলায় জেলার ৬টি উপজেলা থেকে আসা দুই শতাধিক বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। মেলার আয়োজন করে টিটিসি।

মেলায় অতিথিরা আয়োজকরা জানান, মেলায় প্রাণ-আরএফএল, এসিআই গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপসহ দেশের ১৪টি কোম্পানি স্টল প্রদর্শন করে। টিটিসি থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করা বেকার তরুণ-তরুণীরা তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করেন। কোম্পানিগুলো সাক্ষাৎকার গ্রহণ এবং তাদের যোগ্যতা যাচাই করে শূন্যপদে নিয়োগ দেন।

মেলা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় টিটিসির অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এনএম শাহজালাল, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন—স্ট্যান্ডার্ড গ্রুপের এইচ আর অ্যাডমিন আশরাফুল আলম, জামান জুট ডিভারশিফড মিলসের ম্যানেজার আবুল বাসেদ প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী