পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ১৫:৪৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৭:০৪

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে একজন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার রেলস্টেশনের পৌরসভার উত্তর জগথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নারীর নাম রোকেয়া বেগম (৫০)। তিনি উপজেলার ভাকুড়া গ্রামের মোজ্জামেল হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস নামক মেইল ট্রেনটি পীরগঞ্জ উত্তর জগথা নামক এলাকায় পোঁছালে ৫৩/১০০ পিলারের কাছে ওই গৃহবধূ চলন্ত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংশ্লিষ্ট রেলস্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি