বাগেরহাটে নারী ভোটার বেড়েছে

বাগেরহাট প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৫, ১০:৩৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১০:৩৭

poro-nirbachon

আগামী ৩০ ডিসেম্বর সারাদেশের মতো বাগেরহাট জেলা সদরসহ মোড়েলগঞ্জ পৌরসভার নির্বাচন হবে। দুটি পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৭২৮ জন। গত নির্বাচনে দুই পৌরসভায় মোট ভোটার ছিল ২৯ হাজার ১৪ জন। গত ৫ বছরের ব্যবধানে দুই পৌরসভায় ভোটার বেড়েছে ২ হাজার ৭১৪ জন। যার মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি। জেলা নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনকে ঘিরে পৌর এলাকায় চলছে নির্বাচনি প্রচার। মেয়র, কাউন্সিলর আর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মীরা ছুটছেন নারী ভোটাদের দ্বারে দ্বারে। আশ্বাস দিচ্ছেন পৌরবাসীর সব সুযোগ সুবিধার পূরণের। তবে এখনও প্রতীক বরাদ্দ না হওয়ায় প্রার্থীর নামেই চলছে প্রচার। তবে প্রথমবারের মতো দলীয় প্রতীকে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য দল থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা নৌকা আর ধানের শীষ প্রতীকেই ভোট চাইছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাগেরহাট পৌরসভায় ৯টি সাধারণ ওয়ার্ড আর ৩টি সংরক্ষিত ওয়ার্ড মিলে মোট ভোটার ৩৪ হাজার ২০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৭৭৮ জন এবংনারী ভোটার ১৭ হাজার ৪২৫ জন। গত নির্বাচনের সময়ে এই পৌরসভায় মোট ভোটার ছিল ৩১ হাজার ৪৩৯ জন।

মোড়েলগঞ্জ পৌরসভায় ৯টি সাধারণ ওয়ার্ড আর ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ১৪ হাজার ৩০৩ জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৯০ জন, নারী ৭ হাজার ২১৩ জন। গত নির্বাচনের সময়ে এই পৌরসভায় মোট ভোটার ছিল ১৩ হাজার ১০১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৪৫৪ জন এবং নারী ভোটার ৬ হাজার ৬৪৭ জন। গত ৫ বছরের চেয়ে এবারে নারী পুরুষ মিলে ১ হাজার ২০২ জন ভোটার বৃদ্ধি পেয়েছে।

তবে উচ্চ আদালতের নিষেজ্ঞার কারণে মংলা বন্দর পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম