বাংলাদেশ জঙ্গিবাদমুক্ত রাষ্ট্র হিসেবে বিশ্বে সুপরিচিত : আইজিপি

রাজশাহী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৫, ০৭:১২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১০:৩৮
image

IGP Shahidul Islam বাংলাদেশ আজ ‘পশ্চাদমুখিতাকে’ অতিক্রম করে স্থিতিশীল ও জঙ্গিবাদমুক্ত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপরিচিত বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক। সরকার দেশ থেকে সন্ত্রাস,দুর্নীতি এবং জঙ্গিবাদ নির্মূলে অঙ্গীকারাবদ্ধ বলে জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজশাহীর শারদা পুলিশ একাডেমিতে সার্জেন্ট ২০১৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

শহীদুল হক বলেন, বর্তমান সরকারের সময় পুলিশের কার্যক্রম ও প্রাপ্তি বিগত যেকোনও সময়ের অর্জনকে ছাড়িয়ে গেছে বলে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর আধুনিকায়নে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। পর্যায়ক্রমে আরও পঞ্চাশ হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদক্ষেপ পুলিশের ক্ষমতা ও কাজের গতিশীলতা বাড়াবে।

এর আগে পুলিশ প্রধান সার্জেন্টদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে ২৮  নারী অফিসারসহ ৬১৯ জন শিক্ষানবিশ সার্জেন্ট অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ছয় সার্জেন্টকে পদক দেওয়া হয়।

/জেবি/এসএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক