শর্টসার্কিটের আগুনে পুড়লো ২২ দোকান, দুই কোটি টাকার ক্ষতি

ভোলা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, ১১:৪২আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১১:৫৬

চরফ্যাশনে আগুনে পুড়লো ২২ দোকান ভোলার চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ২২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে চরফ্যাশন বাজারের শরীফ পাড়া ব্রিজ সংলগ্ন থানা রোডে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চরফ্যাশনে আগুনে পুড়লো ২২ দোকান

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে প্রথমে একটি কাপরের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় চরফ্যাশন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় পরে লালমোহন, বোরহানউদ্দিন থেকে আরও চারটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময়ের মধ্যে প্রায় ২০-২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। চরফ্যাশনে আগুনে পুড়লো ২২ দোকান

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের শুরু। এতে মুদি, হার্ডওয়্যার ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ২০-২২টি দোকান পুড়ে গেছে। বাজার ব্যবসায়ী সমিতির নেতারা প্রাথমিকভাবে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমাদের জানিয়েছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের