নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা: নিহত ২, আহত ১৫

গোপালগঞ্জ প্র‌তি‌নি‌ধি
১৮ জানুয়ারি ২০২০, ১৩:২৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৩:৩৭

গোপালগঞ্জে দুর্ঘটনাকবলিত বাস গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়ী এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জে আসছিল বন্ধন পরিবহনের একটি যাত্রবাহী লোকাল বাস। বাসটি ভেন্নাবাড়ীতে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের পাশের কয়েকটি গাছের সঙ্গে সাজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। চাপা পড়ে দুই নারী যাত্রী নিহত হন। এ সময় বাসের আরও ১৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

নিহত দুই নারীর হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার চামটা গ্রামের নুরু মোল্যার স্ত্রী রোমিচা বেগম (৫০) ও মুকসদুপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের মহিষতলী গ্রামের সুবল বালার স্ত্রীর শেফালি বালা (৪০)।

/এফএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি