বৌভাতের খাবার খেয়ে দুই শতাধিক অসুস্থ

ঝালকাঠি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ০১:৫৬আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০১:৫৮

ঝালকাঠি

ঝালকাঠির নলছিটিতে বিয়ের বৌভাত অনুষ্ঠানের খাবার খেয়ে প্রায় দুই শতাধিক মেহমান অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রতাপ গ্রামের প্রতাম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাওলাদার বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের ঝালকাঠি সদর হাসপাতাল, নলছিটি ও বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, খাবারে বিষক্রিয়ার কারণে তারা ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। অনেকেই বমি করে অজ্ঞান হয়ে পড়েছেন। 

অসুস্থদের স্বজন খাদিজা বেগমসহ অনেকে জানান, রবিবার দুপুরে নলছিটির প্রতাপ গ্রামে ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মেয়ের পক্ষ থেকে ৬০ জনসহ দুপক্ষের প্রায় ২৫০ জন আমন্ত্রিত অতিথি ছিলেন। দুপুরে খাবার খেয়ে সকলেই অসুস্থ হয়ে পড়েন, বমি করতে থাকেন। বিকাল থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত তারা ঝালকাঠি সদর হাসপাতাল, নলছিটি উপজেলা স্বাস্থ্য কম্পেক্স ও বরিশাল শেবাচিম-এ ভর্তি হয়। প্রত্যেকেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছে। অনেকে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন।

খাবার খেয়ে অসুস্থ রিমির মা খাদিজা বেগম বলেন, ‘দুপুরে আমার স্বামী ও মেয়ে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে বাসায় গিয়ে কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত বমি ও পেটে ব্যথা করলে তাদের হাসপাতালে নিয়ে আসি। এখানে এসে দেখি দুই শতাধিক মানুষের একই সমস্যা হয়েছে।’

বরের বোন শারমিন আক্তার বলেন, ‘আমার পরিবারের সবাই খাবার খেয়ে অসুস্থ হয়েছে। খাবার রান্নায় কোনও সমস্যা হওয়ায় এই অবস্থা হতে পারে। তবে বর আমার ভাই নজরুল ও তার স্ত্রী খাবার না খাওয়ায় সুস্থ আছেন।’

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিয়াম আহসান বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ার কারণে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। একজন চিকিৎসক থাকায় তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেকের অবস্থা গুরুতর। তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম