হাতীবান্ধা সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত ২

লালমনিরহাট প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ১৩:৩৯আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৩:৩৯

   লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত দুজন গরু চোরাচালানে সম্পৃক্ত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কত রাউন্ড গুলি হয়েছে, বা আরও কেউ আহত বা নিহত আছে কিনা, তা জানার চেষ্টা করা হচ্ছে। ঘন কুয়াশা থাকায় সীমান্তে চোরাচালানকারীদের উপদ্রব বেড়েছে।’

লে. কর্নেল এসএম তৌহিদুল আলম আরও বলেন, ‘এই ঘটনায় প্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’

জানা যায়, বুধবার সকালে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাবপিলার এলাকায় এই ঘটনা ঘটে। ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ৮-১০ জন গরু চোরাচালানকারীকে ভারতীয় রানীনগর-১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা এলোপাতাড়ি গুলি করে। এসময় ঘটনাস্থলেই একজন এবং গুলিবিদ্ধ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আরও একজন নিহত হয়।

নিহতরা হলো- হাতীবান্ধা উপজেলার পূর্ব আমঝোল এলাকার ওসমান আলীর ছেলে মো. সুরুজ মিয়া (১৭) ও একই এলাকার শাহজাহান আলীর ছেলে সুরুজ মিয়া (৩২)।

বিজিবি সূত্রে আরও জানা যায়, বনচৌকি বিওপি এলাকার সীমান্ত পিলার ৯০৭/৪-এস এর কাছে গুলির শব্দ শোনার পর তাৎক্ষণিক বনচৌকি বিওপি কমান্ডার ঘটনাস্থলে যান। তিনি ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ মরদেহ ও আরেকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পান।       

       

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম