পাঁচ লাখ পারসে মাছের পোনাসহ ট্রলার আটক

বাগেরহাট প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ১৪:১৪আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৫:০১

পাঁচ লাখ পারসে মাছের পোনাসহ ট্রলার আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে পাঁচ লাখ পারসে মাছের পোনাসহ একটি ট্রলার ও ১০ জেলেকে আটক করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) ভোর ৫টার দিকে কোস্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্টের একটি টহল টিম পানগুছি নদীতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করেছে। ট্রলারটি সুন্দরবনের ভোলা নদীর সোনারচর এলাকা থেকে মাছগুলো ধরে বাগেরহাটের রামপাল যাচ্ছিল।

পরে আটক জেলেদের মধ্যে ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে। আটক পোনামাছগুলো পানগুছি নদীতে অবমুক্ত করা হয়।  

দণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন−পাইকগাছা উপজেলার দেলুটিয়া গ্রামের ফারুক সরদার, রসুল গাজী ও আব্দুল হালিম মোড়ল।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শেখ ইয়াকিন আলী, কোস্ট গার্ড কমান্ডার মো. আব্দুল হাকিম এসময় উপস্থিত ছিলেন।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম