গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

গাজীপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২০, ০২:৩৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০৩:২০

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং চার জন আহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) কাশিমপুর ও কাপাসিয়া থানা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার বিকালে কাপাসিয়া থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা চাঁদপুর বাজারের দিকে যাচ্ছিল। পথে খোদাদিয়ার সৈয়দ বাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। এ ঘটনায় অটোরিকশা আরোহী রতন (৪৮) ঘটনাস্থলেই নিহত ও চারজন আহত হয়। রতন কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়পুশিয়া গ্রামের মৃত রমেশের ছেলে।

আহতরা হলো– কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাকৈল গ্রামের ক্ষেত্রবাবুর ছেলে শংকর (৩৫), একই উপজেলার মাশক গ্রামের দেলোয়ারের ছেলে মাসুদ (২৫), চাঁদপুর গ্রামের নূরুজ্জামানের ছেলে সোহেল (২২) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার ভাট্রা গ্রামের রায়হান (২৩)। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত শংকর ও সোহেলকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদিকে, একই দিন সকালে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার বাগবাড়ি ঈদগাহ এলাকায় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে পথচারী কিশোর রিহাদ ঘটনাস্থলেই নিহত হয়।

  

  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম