ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় গভীর রাতে ভাঙচুর

ঝালকাঠি প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১১:৩৫

মাদ্রাসা বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠির নেছারাবাদের এনএস কামিল মাদ্রাসার প্রশাসনিক ভবন, ছাত্রাবাসসহ বিভিন্ন ভবনে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) গভীর রাতে বিদ্যুৎ বন্ধ করে এ ভাঙচুর চালানো হয়েছে। তবে এই হামলার কারণ সম্পর্কে ছাত্র, শিক্ষকসহ মাদ্রাসা কর্তৃপক্ষের কেউ প্রকাশ্যে কোনও কথা বলেননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার একাধিক দাখিল পরীক্ষার্থীর অভিযোগ, সহকারী নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলামের অসদাচরণ ও দাখিল পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের বহিঃপ্রকাশ এ ভাঙচুর। ঘটনার পর মাদ্রাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান জানিয়েছেন, এবছর দাখিল পরীক্ষায় ২৩৫ পরীক্ষার্থীর কাছ থেকে তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩৯শ’ টাকা পর্যন্ত ফি আদায় করা হয়েছে। যা সরকার নির্ধারিত ফি’র চেয়ে অনেক বেশি বলে জানান পরীক্ষার্থীরা।

তবে সহকারী নির্বাহী কর্মকর্তা ভাঙচুরের ঘটনাকে ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করলেও এর কারণ সম্পর্কে কিছু বলেননি। তিনি এই ঘটনার দায় অধ্যক্ষের ওপর দায় চাপিয়ে চলে যান।

ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলম বলেন, ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনও অভিযোগ পাওয়া যায়নি।  

/এফএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম