হিলিতে মাদক সম্পৃক্ততার অভিযোগে ৪ জন কারাগারে

হিলি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১২:৫১আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১২:৫১

হিলিতে মাদক সম্পৃক্ততার অভিযোগে ৪ জন কারাগারে

দিনাজপুরের হিলিতে মাদকসেবনের দায়ে তিন জনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ফেনসিডিলনহ আটক একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৫ জানুয়ারি) হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে হিলি সীমান্তের নওদাপাড়া এলাকায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং একশ’ টাকা করে জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলো- হিলি সীমান্তের নওদাপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মাসুদ রানা (৩৫), একই এলাকার মৃত সজিব মণ্ডলের ছেলে শাহজাহান হোসেন (৩৮), আনেস আলীর ছেলে রায়হান বাবু (৩২)।

এছাড়াও, ফেনসিডিলের চালান নিয়ে মাদক কারবারি সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে হিলি সীমান্তের সাতকুড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে এম এ মুহিত নামের একজনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা বস্তা থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী