অ্যাম্বুলেন্সে গাঁজা!

লালমনিরহাট প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১৪:০৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৪:১৯

উদ্ধার গাঁজা

অ্যাম্বুলেন্সে করে ১৩ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করেছে লালমনিরহাট জেলার গোয়েন্দা পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে সদরের কুলাঘাট বাজার থেকে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এছাড়া সদর থানা পুলিশের অভিযানে চার জনকে সাত কেজি গাঁজা ও আড়াইশ’ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। লালমনিরহাট-রংপুর মহাসড়কের তিস্তা সেতু টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় পৃথক পাঁচটি মামলা দায়ের করেছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) শফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন।

এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে আসা বগুড়াগামী একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ১৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চার ব্যক্তিকে সাত কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবাসহ আটক করেছে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় পৃথক পাঁচটি মামলা দায়ের করেছে।

এই সেই অ্যাম্বুলেন্স

লালমনিরহাট ডিবি পুলিশের ওসি মকবুল হোসেন বলেন, ‘গাড়ির বৈধ কোনও কাগজপত্র নেই, অ্যাম্বুলেন্সের সামনে ভুয়া প্লেট নম্বর লাগিয়ে ১৩ কেজি গাঁজাসহ আতিক হাসান (২৩) ও আয়নাল হক (২৮) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে অ্যাম্বুলেন্সটি বগুড়ায় নিয়ে যাওয়ার সময় লালমনিরহাট সদরের কুলাঘাট বাজার এলাকায় ডিবি পুলিশ আটক করে।’        

লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শহিদুল ইসলাম বলেন, ‘কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আশকারনগর এলাকার সজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৪), একই জেলার রৌমারী উপজেলার বামনের চর এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে মো. শেখ ফরিদ (১৯), ভুরুঙ্গামারী উপজেলার ছোট খাটামারী (জমিরদারপাড়া) এলাকার আজহার আলীর ছেলে মো. সোহেল রানা, ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী এলাকার আব্দুল জব্বারের ছেলে মোক্তার আলী, রৌমারী উপজেলার আমবাড়ী এলাকার তমসের আলীর ছেলে অ্যাম্বুলেন্স চালক আতিক হাসান (২৩) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ এলাকার আব্দুল কাদের মোল্লার ছেলে আয়নাল হক (২৮)-কে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম