পদ্মার চরে গলাকাটা লাশ

রাজশাহী প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১৫:১১আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৭:১৯

লাশ উদ্ধারের পর স্বজনদের শোকের মাতম

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর চরের একটি ফসলের ক্ষেত থেকে জাকির হোসেন (২১) নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চর কালিদাসখালী থেকে এই লাশ উদ্ধার করা হয়। জাকির হোসেন ওই এলাকার আবদুল খালেক মোল্লার ছেলে।

আবদুল খালেক মোল্লা জানান, তার ছেলে জাকির হোসেন শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে পাশের কালিদাসখালী বাজারে ওষুধ আনতে যায়। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। তাকে রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। তবে সকালে কালিদাসখালী এলাকার একটি ক্ষেতে লাশ পাওয়া যায়।

বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল আযম জানান, জাকিরকে শুক্রবার রাত থেকে খুঁজছে তার পরিবার। শনিবার সকাল ৮টার দিকে সবজিচাষিরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মটর ক্ষেতের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে। পরে মোবাইল ফোনে বাঘা থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত হত্যার মূল কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে অনেকেই ধারণা করছেন, পূর্ব শত্রুতায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম