ইয়াবাসহ শিক্ষক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, ০২:২৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১২:২২

ইয়াবাসহ শিক্ষক আটক

খাগড়াছড়িতে দেড় হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন স্কুল শিক্ষক। রবিবার (২৬ জানুয়ারি) খাগড়াছড়ি সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো−খাগড়াছড়ি জেলা সদরের সবুজবাগ এলাকার ওমর ফারুক, মহালছড়ির মাস্টারপাড়ার দয়াল বণিক ও উপজেলা এলাকার আলতাফ হোসেন। 

পুলিশ জানায়, আটক তিন জনের মধ্যে একজন মাদক কারবারি ও দুজন বহনকারী। বিশেষ অভিযানের অংশ হিসেবে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে পাঁচশ’ পিস ইয়াবা ও নগদ ২১ হাজার টাকাসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে জেলা সদরের কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে চারশ’ পিস ইয়াবাসহ দয়াল বণিক নামে আরেকজনকে আটক করা হয়। আটক দয়াল বণিকের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকালে মহালছড়ির চৌংড়াছড়ি এলাকায় অভিযান চালিয়ে ছয়শ’ পিস ইয়াবাসহ মহালছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আলতাফ হোসেনকে আটক করে পুলিশ। আটক আলতাফ হোসেন ও দয়াল বণিক টাকার বিনিময়ে ইয়াবা বহন করে বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ জানান, আটককৃত তিন জনের বিরুদ্ধে এর আগে একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম