ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্রের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ১৬:৪৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৬:৫৬

গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছে। এরা সবাই কাশিয়ানী ‍উপজেলার জয়নগর উচ্চবিদ্যালয়ের ছাত্র। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া-কালুখালী রেললাইনের বিশ্বনাথপুর রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নাওরাদুলা গ্রামের ফরিদ শরীফের ছেলে এসএসসি পরীক্ষার্থী ইয়াসিন শরীফ (১৮), দশম শ্রেণির ছাত্র সোনাসপুর গ্রামের আহাদ তালুকদারের ছেলে সোহান তালুকদার (১৮) ও হিরন্যকান্দি গ্রামের আশরাফ আলীর ছেলে দশম শ্রেণির ছাত্র আবু রায়হান (১৭)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুপুর ১টা ৪০ মিনিটে কাশিয়ানীর ভাটিয়াপাড়া রেল স্টেশন থেকে একটি লোকাল ট্রেন রাজবাড়ী জেলার কালুখালীর উদ্দেশে ছেড়ে যায়। দুপুর আড়াইটার দিকে বিশ্বনাথপুর রেলক্রসিং পার হওয়ার সময় ওই লোকাল ট্রেনটি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল আরোহী ইয়াসিন শরীফ। বাকি দুই আরোহী গুরুতর আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহান তালুকদার ও আবু রায়হানকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ রেল পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানিয়েছেন।

/এফএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম