আজহারী সূক্ষ্মভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছেন: ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ১৮:২৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৯:১১

জামালপুরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে মাওলানা মিজানুর রহমান আজহারীসহ কিছু ধর্মীয় বক্তা অত্যন্ত সূক্ষ্মভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছেন। বর্তমানে প্রকাশ্যে জামায়াতের রাজনীতির সুযোগ না থাকায় কৌশলে বিভিন্ন ওয়াজ মাহফিলে এসব বক্তা জামায়াতের পক্ষে কথাবার্তা বলছেন। তারা কোরআন-হাদিসের যেসব ব্যাখ্যা দেন তার অধিকাংশই মিথ্যা। মিথ্যা কথার আশ্রয় নিয়ে আজেবাজে কথা বলেন।’ 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জামালপুর শহরের গৌরিপুর কাছারী এলাকায় নির্মাণাধীন ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের কাজ পরিদর্শনকালে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জামালপুরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ

তিনি আরও বলেন, ‘ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পাড়া ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্যগুলো সরকারের নজরে এসেছে। এসব বিষয়ে ব্যবস্থা নিয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।’ তিনি এই এসব বক্তাকে সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা প্রশাসক মো. এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম