ইসিকে আজিজ কমিশনের মতো হলে চলবে না: মেনন

বরিশাল প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ১৯:৪০আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২০:০০

সমাবেশে বক্তব্য দিচ্ছেন রাশেদ খান মেনন নির্বাচন কমিশনের (ইসি) প্রতি স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনকে আজিজ কমিশনের মতো হলে চলবে না। তাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলের বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, এর আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এ আজিজের সময় এক কোটির বেশি ভুয়া তৈরি এবং আরও বিভিন্ন অভিযোগ উঠেছিল।   

এ সময় ঢাকার দুই সিটি নির্বাচন প্রসঙ্গে মেনন বলেন, ‘ঢাকা সিটি নির্বাচনে নৌকার পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে তাতে নৌকার প্রার্থিরা জিতবে। কিন্তু গণজোয়ারের প্রভাব ভোটের বাক্সেও দেখতে চাই। মানুষ ভোট থেকে যাতে মুখ ফিরিয়ে না নেয় সেই ব্যবস্থা করতে হবে। রংপুরের ২২% ভোট কাস্টের মতো নির্বাচন কেউ চায় না।’

সমাবেশে ধানের ন্যায্য দাম দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আসন্ন বোরোর সময় কৃষক যদি ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় তাহলে দেশে কৃষক ধর্মঘটের ডাক দেওয়া হবে।’

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এবং পোলিট ব্যুরোর সদস্য ও সংসদ সদস্য মোস্তফা লুতফুল্লাহসহ স্থানীয় নেতারা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি