টেকনাফে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ আটক ২

টেকনাফ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ২৩:০৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২৩:২২

ইয়াবাসহ আটক দুই পাচারকারী কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি ৫০ লাখ টাকা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৫টার দিকে টেকনাফ পৌর এলাকার একটি মার্কেট থেকে তাদের আটক করা হয়। 

র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি ১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলো, চট্টগ্রাম লোহাগাড়া পূর্ব কলাউজান এলাকার মোহাম্মদ জাকারিয়া (৩৫) ও টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার আবদুল হক (৩৩)।

রাত সাড়ে ৮টার দিকে সিপিসি ১-এর কোম্পানি কমান্ডার জানান, মঙ্গলবার বিকালে তিনিসহ র‌্যাবের একটি দল পৌরসভার উপরের বাজারের আফিফা আলম হিমু মার্কেটের আক্তারের কাপড়ের দোকানে একটি ইয়াবার চালান মজুত থাকার সংবাদ পান। পরে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক দুই ব্যক্তিকে মাদক মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম