চট্টগ্রামে বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জানুয়ারি ২০২০, ২৩:৫৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০০:০৬

চট্টগ্রাম নাশকতার মামলায় আত্মসমর্পণের পর বিএনপির ৪০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

পুলিশের ওপর ককটেল হামলাসহ নাশকতার অভিযোগে ২০১৮ সালে নগরীর ডবলমুরিং ও বন্দর থানায় এসব মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের মধ্যে নগর বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা রয়েছেন।

ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারাগারে পাঠানো বিএনপি নেতাকর্মীরা ২০১৮ সালে দায়ের হওয়া ১০টি পৃথক মামলার আসামি ছিলেন। এতদিন তারা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে আজ  নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করলে আদালত জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম