গাছ চুরির মামলায় যুবলীগ নেতার ৩ বছরের কারাদণ্ড

রাঙামাটি প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ০৬:২৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৬:৪৭

আদালত বন বিভাগের দায়ের করা মামলায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. নাসির উদ্দিনকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৩০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধে তার সহযোগী রাহুল তঞ্চঙ্গ্যা ওরফে বাবুল মেম্বারকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পাল এই আদেশ দেন।
নাসির উদ্দিন রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
বনবিভাগ ও আদালত সূত্রে জানা যায়, রাঙামাটির কাপ্তাই উপজেলার রাম পাহাড় হাতির গেট এলাকায় ১৮৭৩ সালে লাগানো সেগুন বাগানের প্রায় ৪৯ লাখ টাকার গাছ কেটে নিয়ে যায় নাসির উদ্দিন ও বাবুল মেম্বার। এই অভিযোগে ২০১৮ সালে কাপ্তাই রেঞ্জের রাম পাহাড় বন বিটের ফরেস্টার নির্মল কুমার মণ্ডল বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি নাসির ও বাবুল মেম্বারের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাঙামাটি কোর্ট পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার আদালতে তোলা হলে আদালত দুই আসামিকে পৃথক সাজা দিয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন